বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতার অভিযোগে ইউপি সদস্যসহ দুজন আটক : আহত দুই  

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৫২ ০০০ বার

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী সহিংসতায় আকতার হোসেন (৪০) ও সাইদুল ইসলাম (৩৮) নামে দুই নৌকা সমর্থক আহত হয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নিতাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আকতার হোসেন ধানাইদহ গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে এবং সাইদুল ইসলাম জামাইদিঘা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

অপরদিকে, আটকরা হলেন-নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও ধানাইদহ গ্রামের মৃত ইনসের আলীর ছেলে রেজাউল করিম এবং কয়েন গ্রামের মৃত ময়েনউদ্দিনের ছেলে আনিসুর রহমান বাবু। তারা দুজনেই বিদ্রোহী প্রার্থী শামসুজ্জোহা সাহেব আলীর (ঘোড়া) নির্বাচনী কর্মী বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, রোববার রাতে তারা নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। পথে নিতাইনগর ব্রিজ এলাকায় পৌঁছলে রেজাউল করিমের নেতৃত্বে ১৫-২০ জন যুবক রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের দুজনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে নৌকার সমর্থকরা দ্রুত তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..