বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বড়াইগ্রামে বিয়ের আগের দিন শত্রুতার আগুনে বাড়ি পুড়ে ছাই

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৬ ০০০ বার

নাটোরের বড়াইগ্রামে বিয়ের আগের দিন পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে চারটি বাড়ির ১৩টি টিনসেড সেমিপাকা ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অগ্নিকান্ডে পাঁচটি ছাগল পুড়ে মারা যাওয়াসহ পরিবারের চারজন সদস্য আহত হয়েছেন। নগদ চার লাখ টাকাসহ কমপক্ষে ৪০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।

 

উপজেলার মশিন্দা গ্রামের ব্যবসায়ী আব্দুস সাত্তার খাঁনসহ তার তিন ছেলের বাড়িতে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশপাশের বাড়িসহ পুড়ে যাওয়া সব ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিুকর রহমান পাটোয়ারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

 

ক্ষতিগ্রস্থরা জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুনে বিভিন্ন জিনিসপত্র পোড়ার শব্দে ঘুম ভেঙ্গে গেলে দ্রুত দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু প্রতিটি বাড়ির দরজার বাইরে থেকে শিকল আটকানো ছিল। এ সময় চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে দরজা খুলে দেন। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস টিম এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ এসব বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ আব্দুস সাত্তার খাঁন জানান, শুক্রবার আমার নাতনী আশার বিয়ের দিন ধার্য ছিল, এ উপলক্ষ্যে যাবতীয় কেনাকাটা শেষ করা হয়েছিল। কিন্তু এক নিমিষেই আমার সব শেষ হয়ে গেল। কেউ যে শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে তা পরিষ্কার।

 

প্রতিবেশি তরুণ ইমন জানান, ডাকাডাকি শুনে ঘুম থেকে জেগে দেখি সাত্তার খান ও তার ছেলেদের বাড়িতে আগুন লেগেছে। দৌড়ে সেখানে গিয়ে দেখি গেটের বাইরে থেকে আটকানো। একই সঙ্গে এসব বাড়ির সব ঘরের দরজার ছিটকানি বা শিকল বাইরে থেকে আটকে দড়ি দিয়ে বেঁধে রাখা। আমরা গিয়ে সেসব দরজার বাঁধন খুলে তাদের উদ্ধার করি। একইভাবে পাশের আরো কয়েকটি বাড়িতেও একইভাবে দরজা আটকে দেয়া হয়েছে বলে পরে জানতে পেরেছি।

 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় সবকিছুই পুড়ে গেছে। তবে তিনি ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লাখ টাকা বলে দাবি করেছেন।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..