বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে তেল ও গ্যাস সিলিন্ডারের দু’টি দোকান ভস্মিভূত

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৫০০ ০০০ বার

নাটোরের বড়াইগ্রামের মৌখাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকান এবং একটি ওয়ার্কশপ পুড়ে গেছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম ও বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভভ হয়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে আকস্মিকভাবে মৌখাড়া হাটের জয়নাল আবেদীনের তেল ও সিলিন্ডার ডিপো সুজন এন্টারপ্রাইজে আগুন লাগে। পরে দ্রুত তা পাশের আল মামুনের তেলের ডিপো মামুন এন্টার প্রাইজ ও শাহ মখদুম এন্টারপ্রাইজ নামের অপর একটি ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। এ সময় একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় দ্রুত আগুনের তীব্রতা বাড়তে থাকে। এছাড়াও ডিপো দুটিতে কয়েকশ’ গ্যাস সিলিন্ডার ছাড়াও বিপুল পরিমাণ পেট্রোল, ডিজেল ও কেরোসিন থাকায় আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে খবর পেয়ে নাটোর, বনপাড়া ও গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি টিম প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..