বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বড়াইগ্রামে মামাদের পিটুনীতে ভাগিনা’র মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৭৬২ ০০০ বার

নাটোরের বড়াইগ্রামে সিরাজুল ইসলাম (৪০) নামে এক ভাগিনাকে রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামা আব্দুল জলিল (৫২) ও মিলন হোসেনের (৪০) বিরুদ্ধে।

রোববার সকালে উপজেলার খোর্দ্দ কাছুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন। অভিযুক্ত আব্দুল জলিল একই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে এবং মিলন বেলাল হোসেনের ছেলে। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে জানা গেছে।

নিহতের পিতা আব্দুল মজিদ জানান, সিরাজুলের মা সকালে প্রতিবেশী এক ব্যক্তির কাছে পাওনা টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে তার সহোদর ছোট ভাই আব্দুল জলিল তাকে থামিয়ে সিরাজুলের মাদক সেবন ও বিক্রির বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে আব্দুল জলিল তাকে কিল ঘুষি মারেন। খবর পেয়ে সিরাজুল ঘটনাস্থলে এগিয়ে গেলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আব্দুল জলিল ও তার ভাই মিলন লোহার রড দিয়ে এলোপাথাড়ি পেটানোর পাশাপাশি উপর্যুপরি লাথি মারলে সিরাজুল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে স্বজনরা স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..