শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বড়াইগ্রামে যুগান্তরের ২২ তম বর্ষপূর্তি উদযাপন

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৮ ০০০ বার

নাটোরের বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনার সভার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের ২২ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা থেকে প্রকাশিত চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন।
স্বজন সমাবেশের আহ্বায়ক মতিউর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্যের পিএস মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক শরীফুল হাসান ফারুক, বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সভাপতি খাদেমুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নান ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী।
অনুষ্ঠানে যুগান্তর পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ভোরের ডাক প্রতিনিধি আসাদুল ইসলাম আসমত, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল, প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা, সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল, ধর্মবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক সোহেল সরকার, স্বজন সদস্য সাবেক ছাত্রলীগ নেতা ডা. নাজমুল হক, ইসমাইল হোসেন, রাকিবুল ইসলাম রাজন এবং ওয়াকিল আহম্মেদ।
সবশেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপ চেয়ারম্যান মরহুম মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা এবং বড়াইগ্রামের কৃতী সন্তান ঢা.বি’র চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক (অবঃ) প্রথিতযশা চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..