বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বড়াইগ্রামে শিশু সমাবেশ ও জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ নবনির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৭৮৮ ০০০ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম পৌর পরিষদের উদ্যোগে শিশু সমাবেশ, দোয়া শিশুদের মাঝে খাবার বিতরণ এবং জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সংবর্ধনা সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

বিশেষ অতিথি হিসাবে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপন, জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন আজিজ ও সম্পাদক শরিফুল ইসলাম শাহিন, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন বিন কুদ্দুস, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও মৌটুসী আক্তার মুক্তা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন।

অনুুষ্ঠানে পৌর পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের নিহত শহীদসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জীবনীর উপরে বক্তৃতা ও কবিতা আবৃত্তি করা চারজন শিশুর প্রত্যেককে প্রধান অতিথি পাঁচ হাজার টাকা করে নগদ উপহার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..