বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

‘বড়াইগ্রাম উপজেলা বিভক্তিকরণে আমাদের ভূমিকা’ শীর্ষক সেমিনার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৭৩৭ ০০০ বার

বড়াইগ্রাম উপজেলা বিভক্তিকরণে আমাদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেয়র মাজেদুল বারী নয়ন। বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাপ্তাহিক চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন নাটোর জজকোর্টের এ্যাডভোকেট শম্ভুনাথ শীল, প্রকৌশলী আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুল হক মতিন ও পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শফীউল হাসান তীতু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক শরিফুল হাসান ফারুক, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, উপজেলা আওয়ামীলীলীগের সাংগঠণিক সম্পাদক রফিকুল বারী রফিক, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রতন, প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, চিকিৎসক আশীষ কুমার সান্যাল, ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন টিপু, প্রভাষক নিজামউদ্দিন ও আসাদুজ্জামান উজ্জল এবং প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী।

সভায় বক্তারা বলেন, নিয়মানুযায়ী থানা থেকে সর্বোচ্চ দুই কিলোমিটারের মধ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স হওয়ার কথা। কিন্তু বিগত দিনে সারা দেশের ন্যায় বড়াইগ্রাম থানা উপজেলায় উন্নীত হওয়ার সময়ে অনিয়ম করে থানা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দুরে বনপাড়ায় উপজেলা পরিষদ স্থাপন করা হয়েছে। তাই বড়াইগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী অনুযায়ী বনপাড়াকে পৃথক উপজেলা ঘোষণার পাশাপাশি বড়াইগ্রাম উপজেলা পরিষদ মুল বড়াইগ্রামে স্থাপনের দাবী জানান তারা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্নার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..