বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠণের লক্ষ্যে মতবিনিময় সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ মে, ২০২২
  • ৭০৯ ০০০ বার

নাটোরের বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা গঠণের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পৌর কনফারেন্স কক্ষে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে ও সাপ্তাহিক চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় সভায় বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুল হক মতিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক অহিদুল ইসলাম, ময়মনসিংহ কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আশীষ কুমার সরকার, বড়াইগ্রাম সরকারী কলেজের পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শফীউল হাসান তীতু, ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাব এডিটর এমদাদুল হক, কোডস চেয়ারম্যান মন্টু ডানিয়েল, কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবর, সহকারী অধ্যাপক প্রজ্জল কুমার মন্ডল, পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রবিউল করিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর ও ডেইলি অবজারভার প্রতিনিধি অহিদুল হক ও যুগ্ম সম্পাদক দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি মোহাম্মদ আলী গাজী, জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেম্স স্কট, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ অপুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, বড়াইগ্রাম উপজেলা নাম হলেও উপজেলা পরিষদ ভবন বনপাড়ায়। এ কারণে বড়াইগ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা উপজেলা পরিষদের বিভিন্ন সেবা নিতে দুরবর্তী অঞ্চল বনপাড়ায় যেতে ভোগান্তিতে পড়েন। বর্তমান উন্নয়ন বান্ধব সরকার প্রশাসনিক সেবাসহ সরকারী সব ধরণের সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই বড়াইগ্রাম ও বনপাড়া দুটি আলাদা উপজেলা করা হলে দুই অঞ্চলের বাসিন্দারাই উপকৃত হবেন। একই সঙ্গে সাধারন নাগরিকরা অল্প সময়ে সীমিত পরিবহণ খরচের মাধ্যমে সরকারী সকল সুযোগ-সুবিধা পাবেন। এতে সাধারন নাগরিকদের মাঝে বর্তমান সরকারের প্রতি আস্থা ও ভালবাসা আরো বৃদ্ধি পাবে। তাই স্থানীয় সংসদ সদস্যের সহায়তায় বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার মাধ্যমে তৃণমুল মানুষের এ দাবি বাস্তবায়ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..