মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ভাগ্য যখন সুপ্রসন্ন

আকরাম আলি খান সঞ্জু
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ১০০১ ০০০ বার

“ভাগ্য যখন সুপ্রসন্ন”

পাবনার-৪ উপনির্বাচন কেন্দ্রিক বিএনপির সিদ্ধান্ত বিরূপ মনোভাবাপন্ন থাকলেও কোন কোন নির্বাচনমুখী নেতার প্রচন্ড চাপে সিদ্ধান্ত পরিবর্তন হতে চলেছে। আবার এটাও নিশ্চিত পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হবেন জনাব হাবিবুর রহমান হাবিব। এই একপেশে নির্বাচনে কেহ নির্বাচন করতে না চাইলেও তাঁকে একপ্রকার জোর করেই মনোনয়ন দেয়া হবে বলে আমি নিশ্চিত। কারন বিএনপি থেকে এটাই তার শেষ মনোনয়ন।

মনোনয়ন কেন্দ্রিক রাজনীতি করতে হলে তাকে ভবিষ্যতে অন্য কোন দল থেকে মনোনয়ন আশা করতে হবে। বর্তমানে মনোনয়নের দৌড়ে এক হাবিবুর রহমান হাবিব ব্যতীত অন্য কেউ আছে বলে আমার মনে পড়ে না। কারণ বর্তমান নির্বাচন ব্যবস্থাপনায় বিএনপির নিশ্চিত পরাজয় জেনে কোন উম্মাদ এই নির্বাচনে এগিয়ে আসবে বলে আমার মনে হয় না।

আবার ফেসবুকে একজন কারিশমাটিক নেতার হঠাৎ দেওয়া স্ট্যাটাস আমার দৃষ্টিগোচর হয়। স্ট্যাটাসটি তেমন তথ্যবহুল না হলেও হাস্যকর বটে। সাবেক সংসদ জনাব সিরাজুল ইসলাম সরদার সাহেব নিজেই নিজের ঢোল পিটিয়েছেন। নিজের সাফাই গাইতে যেয়ে তার নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষকে ছাগল বলে সম্বোধন করেছেন। এটা উনার অভ্যাস বটে। দলের মধ্যে যেই প্রতিপক্ষ হয়ে উঠুক না কেন, তাকে নিয়ে উনি বিভিন্ন ধরনের তাচ্ছিল্য মনোভাব ব্যক্ত করে থাকেন। এটা তার চিরাচরিত অভ্যাস।

সে যাইহোক, উনি আমাদের ক্যারিশমাটিক নেতা ছিলেন, এ কথা অস্বীকার করার কোন উপায় নেই। কিন্তু পারিবারিক রাজনীতি করতে যেয়ে উনি রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। আদর্শিক রাজনৈতিক নেতা না হলেও, ভবিষ্যতে হয়ত দলীয় পরিচয়েই বেঁচে থাকবেন বলে আমি আশা করি।

জনাব হাবিবুর রহমান হাবিবের ভাগ্য এখন সুপ্রসন্ন। নির্বাচনে হারজিত তার কাছে কোনদিনই কোনো বিষয় নয়। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকলেই তো রাজনৈতিক দল উনার মত করে পরিচালনা করার চেষ্টা করতে পারবেন। হয়তো ২৬শে সেপ্টেম্বর উপনির্বাচনে দেখতে পাবো একই ইউনিয়নের দুই দলের দুই নেতার জনপ্রিয়তা।

 

লেখকঃ সনজু খান,

বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি।   

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..