মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ভূঞাপুর পৌরসভা নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০,দুই ব্যাক্তির আঙুল ও কব্জি বিচ্ছিন্ন

মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৭৮৪ ০০০ বার

টাংগাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত এবং সোমেলা বেগমসহ আরো দু ব্যক্তির হাতের আঙ্গুল ও কব্জি বিচ্ছিন্ন।

৩০ জানুয়ারী (শনিবার) ভূঞাপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বেলা ১১ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, ‘কাউন্সিলর পদপ্রার্থী পানির বোতল মার্কার আনোয়ার হোসেন সমর্থিত লোকজন জাল ভোট দিতে শুরু করলে বিপক্ষ প্রার্থী উটপাখি মার্কার জাহিদুল ইসলামের সর্মর্থকগণ প্রতিবাদ শুরু করেন।
ধাওয়া পাল্টা ধাওয়ার পর একসময় উট পাখি মার্কার সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়া হলে দু গ্রুপের মাঝে কথা-কাটাকাটির জের ধরে পানির বোতল মার্কার সমর্থকরা একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
ঘটনার কিছুক্ষণ পর জাহিদুল ইসলাম সমর্থনকারীদের মধ্যে একজন নারী এবং ১০জন গুরুতর আহত হয়।
তারপর সোমেলা বেগম নামে এক নারী এবং অন্য একজন ভোটারের হাতের কব্জি কাটা যায়। এবং আরো দুইজনের হাতের আঙ্গুল কেটে ফেলে পানির বোতল সমর্থনকারীরা।’

এ ঘটনা সম্পর্কে কুতুবপুর সঃ প্রাঃ বিঃ (১নং ওয়ার্ড) এর প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলাম জানান, ‘ দুই পক্ষের সংঘর্ষে সাময়িক ভোটগ্রহণ বন্ধ থাকে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ করা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..