মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ভূঞাপুরে বিদ্যুৎ বিভ্রাট চরমে

আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৭৬৯ ০০০ বার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলছে মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট। যেখানে আধুনিক নগর জীবন পুরোটাই নির্ভর করছে বিদ্যুতের উপর, সেখানে বিদ্যুৎ অফিসের খামখেয়ালীপনায় পৌরবাসীর জীবন হুমকির মুখে।

ঠিকমতো বিদুৎ না থাকায় শিশু এবং বৃদ্ধদের পোহাতে হয় নানারকম জটিলতা। চলছে শীতকাল এইসময়ে বয়ষ্কদের বিভিন্ন কাজের জন্য প্রয়োজন গরম পানির, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের জন্য চরম দূর্ভোগ পোহাতে হয় এসব মানুষের।
গ্রীষ্মকালে যেন এই সমস্যা আরো তীব্র আকার ধারণ করে। লোডশেডিংয়ের কারণে রেফ্রিজারেটরে রাখা বিভিন্ন খাদ্য সামগ্রীর পঁচন যেন খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া।

এছাড়াও পৌরসভায় রয়েছে বিভিন্ন কলকারখানা, যেগুলো দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা রাখে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য দীর্ঘ সময় এসব বন্ধ থাকার কারণে দেশের অর্থনৈতিক ক্ষতি ঠেকানো যাচ্ছে না।
এ কারণে পৌরবাসী দিনদিন আস্থা হারাচ্ছে বিদ্যুত অফিসের ওপর।

সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, প্রতি সপ্তাহের শনিবার সারাদিন বিদ্যুতের সংযোগ দেয়া হয় না। এ নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছে পৌরসভার সাধারণ জনগন।

পৌরবাসীর দাবী, ‘আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। শুধু প্রতি সপ্তাহেই নয়, প্রায় প্রতিদিনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় আমাদের ভোগান্তির শেষ থাকে না। এভাবে বিদ্যুৎ বিভ্রাট আমাদের কাম্য নয়। আধুনিক নগর জীবন বিদ্যুৎ ছাড়া এক মুহুর্তও কল্পনা করা যায় না। তাই উর্ধ্বতন কতৃপক্ষের নিকটে এর সমাধান চাই।’

এ বিষয়ে ভূঞাপুর বাজারের কম্পিউটার দোকানীরা জানান, ‘ দীর্ঘ ৪-৫ বছর যাবৎ এই সমস্যার সম্মুখীন আমরা সবাই। এখনো এর কোনো সুরাহা হয়ে ওঠেনি। আমাদের সম্পূর্ণ বিদ্যুতের উপর নির্ভর করতে হয়। যেদিন বিদ্যুৎ থাকে না ওইদিন রুজি-রোজগার বন্ধ থাকে। শহরের প্রাণকেন্দ্রে এরকম সমস্যা কাম্য নয়। অতিদ্রুত এর সুষ্ঠু সমাধান চাই।’

উল্লেখ্য, এর আগে অনেকবার বিদ্যুৎ অফিসের প্রহসন নিয়ে প্রশ্ন উঠেলেও এর সুষ্ঠু সমাধানের পরিবর্তে পূর্বের থেকে বেশি অস্বস্তিতে পরতে হয়েছে পৌরবাসীকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..