বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ভেড়ামারায় আইন অমান্য করে কোচিং সেন্টার খুলে রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!

মোঃ শহীদ হোসেন হৃদয়, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৭১৯ ০০০ বার

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খুলে রাখার দায়ে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।

আজ সোমবার (১৫ জুন) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় চারটি কোচিং সেন্টারকে সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখার দায়ে ৩৫,৭০০/- টাকা জরিমানা করা হয়।

আজ সকাল ৬.৩০ ঘটিকায় উপজেলার গোলাপনগর বাজার সংলগ্ন রাশেদুল টিচিং হোম কোচিং-এর মালিক রাশেদুল, পিতা-মৃত আবুল কাশেমকে সরকারি নির্দেশনা অমান্য কোচিং চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে সংক্রমণ রোগ আইনে  ১০০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া গোলাপনগর বাজার সংলগ্ন তিনজনকে মুখে মাস্ক ব্যবহার না করার কারণে ৭০০(সাতশত) টাকা অর্থদণ্ড করা হয়।

পরবর্তীতে সকাল ৭ ঘটিকায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলামকে কোচিং সেন্টার চালানোর দায়ে এবং শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলার জন্য সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণের ও নির্মূল) আইন,২০১৮ মতে ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। এখানে বাচ্চাদের কারো মুখে মাস্ক ছিল না, ছিল না তাদের বসার মাঝে নূন্যতম সামাজিক দূরত্ব।

এছাড়া অদ্য সকালে আরো দুইটি কোচিং সেন্টারকে ১৫০০০( পনের হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অভিযান চলমান থাকবে জানিয়ে সকলকে নিরাপদ, সুস্থ ও সতর্ক থাকার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..