বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ভেড়ামারা থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম

কুষ্টিয়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৪ ০০০ বার

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম ভেড়ামারা থানা বার্ষিক পরিদর্শন কালে সংশ্লিষ্ট ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য অধিক গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের ৫টি নির্দেশনা দূর্নীতি মুক্ত , মাদক মুক্ত, পুলিশি হয়রানি – নির্যাতন মুক্ত সেবা, বিটপুলিশিং ও অধীনস্হ সকলের কল্যাণ নিশ্চিত করে নির্ভেজাল সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিয়ে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে সকল অফিসারদের আন্তরিক ভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর, ২০২২) সকাল ৯ টায় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ভেড়ামারা থানা বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার এ সময় পরিদর্শন প্যারেড সালামী গ্রহন শেষে থানা ভবন , ফোর্সের ব্যারাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকল পুলিশ সদস্যদের কথা শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য ডিউটি অফিসার, অফিসার ইনচার্জ ভেড়ামারা থানাসহ অন্যান্য অফিসারদের নির্দেশনা প্রদান করেন। তিনি প্রত্যেক পুলিশ সদস্যদের উপর অর্পিত সকল ধরনের সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পরবর্তীতে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরবর্তীতে থানা এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখাসহ সম্পত্তি সংক্রান্ত কোন অপরাধের ঘটনা যেন ঘটতে না পারে এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করার জন্য ভেড়ামারা থানার সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

ভেড়ামারা থানা পরিদর্শনের শেষ পর্যায়ে এলার্ম প্যারেডের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এলার্ম প্যারেডের প্রত্যেকটি পোস্ট প্রত্যক্ষ করে উপস্থিত অফিসার ও ফোর্সের নিরাপত্তা সংক্রান্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

একই দিন সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা পৌর এলাকায় অপরাধ দমনে ডিজিটাল নজরদারি বৃদ্ধি ও আইন শৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), আখতারুজ্জামান মিঠু, উপজেলা চেয়ারম্যান, ভেড়ামার, মোঃ আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি জাসিদ, মোঃ আনোয়ারুল কবীর টুটুল, মেয়র ভেড়ামারা পৌরসভা, মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, মোঃ মুজিবুর রহমান, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, ইন্সপেক্টর তদন্ত ভেড়ামারা থানা, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস কুষ্টিয়া, ভেড়ামারা থানার ৯টি বিটে নিয়োজিত বিট অফিসার – ফোর্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..