বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ভেড়ামারা থেকে ডিবি ও র‍্যাব পরিচয়ে দেশব্যাপী শতাধিক ডাকাতি করা ৩ দূর্ধর্ষ ডাকাত গ্রেফতার

ওয়াই.এ. মিফতা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৯৩০ ০০০ বার

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক গতকাল রাতে আনুমানিক সাড়ে ৯ ঘটিকার দিকে ১২ মাইল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে অভিনব কৌশলে ডাকাতি করা আন্তঃ দেশীয় ডাকাত দলের মূল হোতাসহ ৩ দূর্ধর্ষ ডাকাত গ্রেফতার হয়েছে।উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, ০২টি বিদেশি পিস্তল ও গুলি বার্মিজ টিপ চাকু, ডেগার , মাদকদ্রব্য , বাংলাদেশ সেনাবাহিনীর লোগো যুক্ত টি-শার্ট, স্পেশাল সিকিউরিটি কমান্ডো লোগো যুক্ত টি-শার্ট, ওয়াকি টকি, হ্যান্ড কাপ, নিরাপত্তা বাহিনীর বুট,র‍্যাব এর ব্যবহৃত ক্যাপ, নগদ টাকা ৯২১৩৩/-, স্বর্ণালঙ্কার, একাধিক মোবাইল ফোনসহ গ্রেফতার।

গ্রেপ্তারকৃত আসামিদের দেয়া তথ্যমতে বাংলাদেশে ২২ টি জেলায় গত তিন মাসে ১০০ টির উপরে ডিবি পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার পরিচয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছে। ডাকাত দলের সদস্যরা প্রায় প্রতিদিনই এক বা একাধিক জেলায় ছিনতাই ও ডাকাতির কর্ম করে আসছে। গত ১৫ দিনে ডাকাত দলের সদস্যরা কুষ্টিয়া, যশোর ,ঝিনাইদহ ,পাবনা, রাজশাহী , বগুড়া, মানিকগঞ্জ ,বরিশাল, ঢাকা জেলা সহ একাধিক জেলায় তাদের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নির্দেশনায় ডিবি পুলিশ সকল সদস্যের নির্ঘুম ১৫টি রাতের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অভিযানের সফল সমাপ্তি ডাকাত দলের সদস্যদের আটক করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..