শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৭ ০০০ বার

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবু হানিফ খানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষরা।

গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলা যুবলীগের কার্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।

তিনি জানান, সন্ধ্যার পর কয়েকজন নেতাকর্মীর সাথে উপজেলা যুবলীগের অফিসের সামনে অবস্থান করছিলেন আবু হানিফ। এ সময় প্রতিপক্ষের ২০-২৫ জনের একটি দল অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় তারা উপজেলা যুবলীগের কার্যালয় ভাংচুর করে। ধারালো অস্ত্রের আঘাতে আবু হানিফ খানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর অবস্থায় আবু হানিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।

এর আগে রোববার সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর শহরে পূর্ব বিরোধের জের ধরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী মোঃ ইদ্রিস হোসেনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষরা। ইদ্রিস এবং আবু হানিফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রুপের লোক। গুরুতর আহত ইদ্রিসকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাসির উদ্দিন মাতুব্বর বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তরিকুল ইসলাম নামের এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..