রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

মঠবাড়িয়ায় কঙ্কালের ডিএনএ থেকে হত্যার রহস্য উদঘাটন; গ্রেপ্তার-২

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০৩ ০০০ বার

পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত কঙ্কাল উদ্ধারের আড়াই বছর পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে যুবক হত্যার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত থাকায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- রাসেল ওরফে নাসির (২৮) ও মিরাজ (৩১)। নাসির কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে ও মিরাজ পাটিখালঘাটা গ্রামের শাহজাহান জমাদ্দারের ছেলে। গত ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার হলেও তদন্তের স্বার্থে পুলিশ রোববার রাতে বিষয়টি সাংবাদিকের কাছে নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই আসলাম জানান, ২০১৮ সালের ১৪ জুলাই উপজেলার মিরুখালী ডিগ্রী কলেজের পশ্চিম দিকে রাস্তার পাশে কৃষক আবু সালেহ’র পরিত্যাক্ত ডোবা থেকে অজ্ঞাত মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়।পরে কঙ্কালের ডিএনএ পরীক্ষায় পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মরিচবুনিয়া এলাকার অপহৃত জিয়া নামে এক যুবকের পরিচয় সনাক্ত হয়। এ ঘটনায় নিখোঁজ জিয়ার ভাই জুয়েল হাওলাদার বাদী হয়ে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে ৮ জন নামীয় ও অজ্ঞাত ৪ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করে। আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে গত বৃহস্পতিবার ঝালকাঠি এলাকা থেকে এজাহারভুক্ত আসামি ও মূল ঘাতক রাসেল ওরফে নাসির ও মিরাজকে গ্রেপ্তার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, জমা-জমি ও পূর্ব বিরোধের জের ধরে জিয়াকে অপহরণ করে মঠবাড়িয়া এলাকায় এনে হত্যা করে। গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে সোপর্দকরে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..