মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

মঠবাড়িয়ায় জবাই করা চোরাই গরুর মাংস বিক্রয়কালে আটক-৩

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬৫৭ ০০০ বার

পিরোজপুরের মঠবাড়িয়ায় চোরাই গরুর মাংস বিক্রি কালে হাতেনাতে আটক ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সকালে উপজেলার চিত্রা গ্রামের মৃত আজিজ ফরাজির ছেলে কৃষক কাসেম ফরাজি (৫০) বাদি হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। শনিবার বিকেলে থানা পুলিশ উপজেলার মিরুখালী বাজার থেকে সোবাহান সরদার (৫৫), দেলোয়ার হোসেন (৪৫) ও হাসান মুন্সী (৫৫) নামে তিন কসাইকে আটক করেছে। সোবাহান খায়ের ঘটিচোরা গ্রামের মৃত. মজিদ সরদারের ছেলে, দেলোয়ার নাগ্রাভাংগা করিম হাওলাদারের ছেলে ও হাসান মিরুখালী গ্রামের মৃত. বাহার মুন্সীর ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, শুক্রবার গভীর রাতে কাশেম ফরাজি গোয়াল ঘর থেকে ৩৫ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি হয়। শনিবার ওই পরিবারের পক্ষথেকে
উপজেলার বিভিন্ন হাট-বাজারে দিনভর গরুটি খোঁজাখুজি করে। বিকেলে মিরুখালী বাজারে মাংস বিক্রি অবস্থায় গরুর মালিক কাশেম ফরাজি গরু সনাক্ত করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ কসাইকে হাতে-নাতে আটক করে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..