শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

মন্ত্রীসভায় পিরোজপুরে বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় প্রস্তাবনা,অনুমোদন পেলো ভিন্ন নামে

বাংলাদেশ সারাবেলা শিক্ষাঙ্গন রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৮৪৭ ০০০ বার

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা সত্বেও পিরোজপুরে প্রায় একই নামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ প্রস্তাবনা করা হয়।তবে আজ গণভবনে ভার্চুয়াল মন্ত্রীসভার বৈঠকে তা অনুমোদন পায় নি।

বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেয়েছে নতুন নামে।পিরোজপুরে অনুমোদিত এই নতুন বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর। ”
আজ সকালে পিরোজপুরের সাংসদ এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম তার ফেইসবুক একাউন্ট ও পেইজ থেকে স্ট্যাটাসের মাধ্যমে তা নিশ্চিত করেন।তিনি এ বিষয়ে ফেইসবুকে লেখেন “আলহামদুলিল্লাহ
মন্ত্রী সভায় আজ অনুমোদিত হলো
-বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর! “

তবে একাধিক গণমাধ্যমে একই নাম সামান্য পরিবর্তন করে অনুমোদন পেয়েছে বলে দাবি করা হয়েছে। সেখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে “পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।”

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষা বিভাগের কর্মকর্তা জানান বিষয়টি সম্পূর্ণভাবে প্রজ্ঞাপন প্রকাশের পরে জানা যাবে। তবে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের বিষয়টি তিনি বাংলাদেশ সারাবেলাকে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়টি স্থাপনের নীতিগত অনুমোদন দিতে ২০১৯ সালের ২৭ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে একই বছরের ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে সায় দেয়। এ লক্ষ্যে ‘পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর খসড়া প্রণয়ন করেছে সরকার। বর্তমানে দেশে ৪৬টি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এটি প্রতিষ্ঠিত হলে মোট ৪৭টি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..