বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ময়লা-আবর্জনার ছড়াছড়িতে পাবিপ্রবি প্রাঙ্গণ!

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪৩৬ ০০০ বার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট হচ্ছে যেনো নিয়ম করেই। শিক্ষার্থীদের অসচেতনতা এবং প্রশাসনের অবহেলায় দূষিত হচ্ছে বিশ্ববিদ্যালয় অঙ্গনের পরিবেশ। ময়লা আবর্জনার ছড়াছড়ি যত্রতত্র। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলায় বিশেষ কোনো উদ্যোগ কিংবা পরিকল্পনা কোনোটিই এখনও  দৃশ্যমান হয়নি। ক্যাম্পাসে অল্প কিছু প্লাস্টিকের ডাস্টবিন বসানো হলেও সেগুলোর কোনো তদারকি করা হয় না, ময়লা উপচে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে।

সরেজমিনে দেখা যায়, পাবিপ্রবি লেকের পাশে রাখা ডাস্টবিন কাত হয়ে পড়ে ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিয়মিত পরিস্কার না করায় বৃষ্টির পানির সাথে ভেসে মাঠের ঘাসের নিচে চাপা পড়ে যাচ্ছে এসব ময়লা-আবর্জনা।এছাড়াও  লেকের পানিতে বোতল,বিরিয়ানির প্যাকেট সহ বিভিন্ন  ময়লা ভাসছে। লেকের পাশে অবস্থিত আবাসিক হলের ড্রেন নিয়মিত পরিস্কার না করায় ময়লা জমে দূর্গন্ধের সৃষ্টি হচ্ছে।

অপরদিকে, এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে গিয়ে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত টয়লেটের নাজেহাল অবস্থা। দূর্গন্ধে কোন কোনটায় প্রবেশ করাই দায়।বেসিনের ট্যাপের লাইন মেরামত না করায় পানিতে ভাসমান টয়লেটের ভেতরের চলাচলের রাস্তা।কোনোটার কমোডে পানি জমে আছে।

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী জানান, আমাদের টয়লেটের নাজেহাল অবস্থা। দূর্গন্ধে ব্যবহার করার মতো অবস্থায় নেই। একটি প্রাথমিক বিদ্যালয়েও এর চেয়ে স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটের এই অস্বাস্থ্যকর পরিবেশ আমাদের জন্য চরম হতাশাজনক।

হলের ড্রেনে ময়লা জমে দূর্গন্ধের বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ওই হলের আবাসিক শিক্ষার্থী মো. রায়হান বলেন, ময়লাগুলো হলের শিক্ষার্থীরাই ফেলে। তবে কর্তৃপক্ষের উচিত নিয়মিত পরিস্কার করা। শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা থাকলে হয়তো শিক্ষার্থীরা আর ময়লা ফেলবে না।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান কর্মকর্তা জহুরুল ইসলাম প্রিন্স জানান, বিষয়টি আমার জানা ছিল না। এসময় তিনি তৎক্ষণাৎ দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে ফোন দিয়ে দ্রুত ওয়াশরুম পরিস্কার করার নির্দেশ দেন।

এছাড়াও ডাস্টবিনের ময়লা পরিস্কারের বিষয়ে জানতে চাইলে এস্টেট শাখার প্রধান কর্মকর্তা জহুরুল ইসলাম প্রিন্স দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..