বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডিআইইউতে মানববন্ধন 

ডিআইইউ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪৮৫ ০০০ বার

ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ডিআইইউ) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১২ জুন) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা।

 

 

সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল, মোহাম্মদ (সাঃ) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ভারতীয় পণ্য বর্জনের ডাক। এমন পরিস্থিতিতে দলের মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি।

 

এর ধারাবাহিকতায় ডিআইইউ’র সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাতে ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান এবং বিক্ষোভ মিছিল বের করেন। এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা কর্তৃক আমাদের প্রানের নবী বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে যে কুরুচিপূর্ন বক্তব্য দিয়েছে তা খুবই দুঃখজনক ও অবমাননাকর।আমরা বেচে থাকতে তা সহ্য করতে পারিনা, সেই সুবাধে আজ আমরা মানববন্ধন ও মিছিল এর মাধ্যমে মৌখিক প্রতিবাদ জানাই।একই সাথে মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতাকে জানাতে চাই আপনারা যে নিচু মনমানসিকতার পরিচয় দিয়েছেন তা আপনাদের সংকীর্ণ ও হিংসাত্মক আচরনের বহিঃপ্রকাশ ঘটেছে।

 

আমরা মুসলীমরা শান্তিতে বিশ্বাসী, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মাদ মোস্তফা (সঃ) এর ইজ্জত রক্ষা করব, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..