রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসকে জমজম হাসপাতালের সেবা মাস ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৪১ ০০০ বার

মহান বিজয় দিবস উপলক্ষে জমজম হাসপাতালের নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী ( ভারপ্রাপ্ত) ও জমজম হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার নূর হোসেন। তিনি স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন জমজম হাসপাতাল এই এলাকার সর্বস্তরের মানুষের প্রাণ প্রিয় হাসপাতাল। সাধারণ মানুষের সেবার উদ্দেশ্য আমরা এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। দীর্ঘ ২৭ বছর ধরে এই হাসপাতাল কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের মানুষকে নিরিবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। আমরা এই হাসপাতালকে বারডেম হাসপাতালের মত উচ্চমানের আধুনিক হাসপাতাল করতে চাই। এই ব্যাপারে স্থানীয় এমপি মহোদয়, স্থানীয় জন প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। এই হাসপাতালে নিত্য নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবাকে সহজলভ্য করে সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই । আরো বক্তব্য রাখেন পরিচালক প্রশাসন মাওলানা আব্দুল করিম, হাসপাতালের সুপারিনটেনডেন্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফয়জুর রহমান, সাবেক পরিচালক আ.ন.ম শহিদুল ইসলাম, ম্যানেজার রফিক সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক অর্থ এহছানুল আনোয়ার । ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির সভাপতির বক্তব্যে বলেন জমজম হাসপাতাল এই এলাকার সর্বপ্রথম প্রতিষ্ঠিত ও সর্ব বৃহৎ প্রাইভেট হাসপাতাল। এই হাসপাতালে ৩০/৩৫ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এই হাসপাতালের সার্বক্ষনিক বিশেষজ্ঞ ডাক্তার,সিটি স্ক্যান, কিডনি ডায়ালাইসিস, উন্নত মানের পরীক্ষা – নিরীক্ষার সুযোগ থাকার কারনে এই এলাকার সাধারণ মানুষকে ঢাকা – চট্টগ্রাম না গিয়ে সহজে উন্নত চিকিৎসার সুযোগ করে দিয়েছে জমজম হাসপাতাল। তিনি মহান বিজয় দিবস উপলক্ষে সর্ব স্তরের জনগণের চিকিৎসা সেবার সুবিধার্থে ১৬ ডিসেম্বর হইতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেবা মাস ঘোষণা করেন । হাসপাতালের সবধরনের ডায়াবেটিস পরীক্ষা ৪০% ছাড়, প্যাথলজিতে ৩৫% ছাড়া, বিশেষজ্ঞ ডাক্তার ফি ৩০০ টাকা , ইনডোর বিল ১৫% – ২০% পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দেন। আজ হইতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বস্তরের জনগণ এই সুলভ মূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন। প্রধান অতিথি এমপি মহোদয় মহান বিজয় দিবসের ব্যস্ততা ও অসুস্থতার কারণে অংশ গ্রহণ করতে না পারায় স্কাইপির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন । উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জমজম হাসপাতালের সেবা মাসের সফলতা কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..