মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

মাহবুবুল হানিফ ভাই ভুল করেন নাই

পাঠক মত ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৯০৯ ০০০ বার

মাহবুবুল হানিফ ভাই ভুল করেন নাই 
——————————————

ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী হাই স্কুলে যখন পড়ি তখন কোন এক অনুষ্ঠানে গেটের সাথে লেখা ছিলো -“ তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো ” – নেপোলিয়ান বোনাপার্ট ।

তখন বুজতাম না যে একজন মা জাতি উপহার দিবে কি ভাবে জাতি উপহার দিতে তো অনেক মা লাগবে ।

বারাক হোসেন ওবামা আমেরিকায় যখন প্রেসিডেন্ট প্রার্থী হলেন প্রথমবার তাঁর স্লোগান ছিলো change we need ।আর দ্বিতীয়বার স্লোগান ছিলো Family first ।

পরে বুঝলাম যে একজন মা মানে একটি পরিবার আর একটি পরিবার ই একটি জাতি।

কানাডার অন্টারিও তে একজন জনপ্রিয় প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) Mike Harris (1995–2002 )যিনি কানাডার প্রধানমন্ত্রীর জন্য দলীয় মনোনয়ন পেয়েছিলেন ।কিন্তু তাঁর স্ত্রীর Accountant পদে চাকুরী হওয়ায় ছেলে মেয়েকে দেখাশোনা বা সময় দেওয়ার জন্য রাজনীতি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন ।

শুধু Academic শিক্ষা দিয়ে একজন মানব সন্তান পরিপূর্ন হতে পারে না ।

তার সমৃদ্ধির জন্য দরকার পারিবারিক শিক্ষা । মাতা-পিতার স্নেহ সান্নিধ্য।

একদিন একটা ঘরোয়া পরিবেশে কথা বলার সময় ড. সাদাত হোসাইন স্যার আমাকে জিজ্ঞাসা করেছিলেন তোমাদের এলাকার প্রধান সমস্যা কি মনে করো ?

আমি বললাম স্যার মাদক ই আমাদের মেইন প্রবলেম । বললেন তোমাদের ওখানে নেতা কে ?
বললাম ।
স্যার জানতে চাইলেন তার ছেলেমেয়েদের ব্যাপারে ।
আমি নির্মোহ ভাবে আমাদের MP মহোদয়ের পরিবারের বর্ননা দেওয়ার চেষ্টা করলাম ।

স্যার বললেন শোন নেতাদের প্রতি জনগনের যেমন আগ্রহ থাকে তেমনি তার ছেলে মেয়েরাও এলাকার মানুষের কাছে অনুকরনীয় হয় ।

নেতার ছেলে-মেয়েরা ভালো হলে ঐ এলাকায় দেখবে অনেকেই তাদের অনুসরন করে আর নেতার ছেলে মেয়েরা সন্ত্রাসী চাদাবাজ মাদকাসক্ত বা মাদক ব্যাবসায়ী হলে একদিকে এলাকার জনগোষ্ঠী অতিষ্ঠ হয় কারন বিচার দেওয়ার কোন জায়গা থাকে না ।

অন্যদিকে নেতা মারা গেলে বাবার পদে যাওয়ার জন্য তার ছেলে মেয়েরাই কামড়াকামড়ি শুরু করে।গরু মরলে শকুন যেমন করে । এরকম উদাহরন ইতিহাসে অনেক আছে ।

এজন্য প্রতিটা বাবা- মার তো বটেই নেতাদের বেশী করে পরিবারের প্রতি নজর দেওযা উচিৎ এলাকার মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই ।

আমি বিশ্বাস করি সেই দায়বদ্ধতা থেকেই হানিফ ভাই তার পরিবারের কাছে ছুটে গেছেন ।

তাঁর স্ত্রী অসুস্থ তার চিকিৎসা আর এই মহামারীর সময় যে কোন সন্তানই চায় বাবা মা কাছে আসুক।
হানিফ ভাই তার এলাকার মানুষের করোনা টেষ্টের জন্য P C R ল্যাব করে দিয়েছেন যা এখন ভীষন প্রয়োজনীয় একটা জিনিস । আনবিক প্রকল্প থাকার সত্বেও অনেক চেষ্টা করেও আমরা একটা ল্যাব করতে পারছি না ।

আমি জানি হানিফ ভাই তাঁর এলাকায় কর্মহীন প্রতিটা অসহায় পরিবারের জন্য কমপক্ষে খাবারের ব্যাবস্থা করে দিয়েছেন ।

এই মহামারীতে প্রতিটা সময় এলাকার মানুষের পাশে ছায়ার মতো থেকে তাদের সাহস দিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌছে দিয়েছেন ।
এসব করেছেন মানুষের কাছে তাঁর দায়বদ্ধতা থেকে।

তারপরে সবশেষে অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে সন্তানদের কাছে ছুটে গেছেন ।

এটা নিয়ে যারা সমালোচনা করছেন তারা আসলে উস্কানি দিচ্ছেন ।
তারা হয়তো ভুলে গেছেন ৯১ সনের জাতীয় সংসদে ৩০০ দিনের মধ্য তৎকালীন প্রধানমন্ত্রী ২০০ দিনের বেশী অনুপস্থিত ছিলেন ।
যে কয়দিন উপস্থিত ছিলেন তাও কোন কথা বলতেন না ।কারন মানুষের প্রতি দায় ছিলো না।বাধ্য হয়ে প্রয়াত নেতা শ্রী সুরন্জিত সেন গুপ্ত বলেছিলেন একটা কথা ক গোলাপি ।

আর আজ এই আধুনিক যুগে যেখানে ২৪ ঘন্টা প্রতিটি মানুষের সাথে যোগাযোগের করা যায় সেখানে কয়দিনের জন্য পরিবারকে সময় দিলে যারা সমালোচনা করে তাদের মানসিকতার ব্যাপারে সন্দেহ হয় ।

কারন রাজনীতি করলেই একজন মানুষের পরিবার থাকবে না ?
রাজনীতি করলে কি পরিবারের প্রতি দায়িত্ব থাকবে না ?
ইসলামেও পরিবারের প্রতি দায়িত্ব পালনের জন্য যত্নশীল হতে নির্দেশ দিয়েছেন ।

সকল বিবেচনায় আমার মতে হানিফ ভাই কোন ভুল করেন নাই বরং যথার্থ ই করেছেন ।

 

লেখকঃ রফিকুল ইসলাম লিটন, সাবেক ছাত্রনেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..