মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

মোংলায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

মোহাম্মদ আলী , বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৯০৯ ০০০ বার

মোংলায় করোনা আক্রান্ত রোগী এবং অন্যান্য রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে মোংলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের ব্যবস্থাপনায় এবং শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের তত্বাবধানে মা ডায়াগনস্টিক সেন্টারে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান বলেন, করোনা মহামারীতে অসহায় মানুষের চিকিৎসা সেবায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংক অনেক ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। দেশের এই দূর্দিনে আমরা যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আমি এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সকল রক্তযোদ্ধাদের ধন্যবাদ জানাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, দেশের দুর্যোগপূর্ণ মুহুর্তে মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হওয়ায় এ এলাকার জনসাধারন বিশেষ প্রয়োজনে অক্সিজেন সেবা পাবে। সরকারের একার পক্ষে দেশের সকল স্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সমাজের উচুঁ শ্রেণীর মানুষের উচিৎ হবে এই সংকট কালীন মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

এ বিষয়ে জানতে চাইলে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের কর্ণধার ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, যদি কোন অসুস্থ রোগীর অক্সিজেনের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের স্বেচ্ছাসেবকরা তাদের বাড়িতে গিয়ে বা কেউ হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তার কাছে বিনামূল্যে অক্সিজেন ভর্তি সিলিন্ডার পৌঁছে দিবে। তিনি চিকিৎসা সংক্রান্ত যেকোন প্রয়োজনে ০১৭১০২৬০৫৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম হাসান অন্তর, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রাজুল ইসলাম সানি, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আলামিন সানি,সিনিয়র সহ- সভাপতি কাজী মোঃ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম,যুগ্ন সম্পাদক মোঃ সুজন,মোংলা যুব ফোরাম সভাপতি মোঃ পারভেজ খান,মোঃ রুবেল খানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..