রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

মোংলায় হরিণের মাংসসহ ৪ ব্যাক্তি আটক

মোহাম্মদ আলী , বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪০৭ ০০০ বার

মোংলা থানা পুলিশের বিশেষ অভিযানে সুন্দরবনের হরিণের মাংসসহ চার ব্যক্তিকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

মোংলা থানা পুলিশের বিশেষ অভিযানে সুন্দরবনের হরিণের মাংসসহ চার ব্যক্তিকে আটক করেছে মোংলা থানা পুলিশ এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বার) রাত সাড়ে ১১টায় মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস সহ তাদের আটক করে মোংলা থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।মঙ্গলবার দুপুরে তাদের মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।আটককৃতরা হচ্ছে, মোংলা শেহলাবুনিয়া এলাকার শুকুর আলী মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (৪৯), রামপাল থানার আড়–য়াডাঙ্গা অনিল মন্ডলের ছেলে অনিমেষ মন্ডল (৪০), পাইকগাছা কুমুখালী এলাকার মৃত নগেন্দ্রনাথ মন্ডলের ছেলে জপতোষ মন্ডল (৩৮) ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার জলিরপাড় এলাকার চিন্ময় মন্ডলের ছেলে টিটো মন্ডল (২৭)। তাদের সকলের বাড়ী মোংলা, রামপাল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ ও মায়াবী হরিণ শিকার করে পাচারের চেষ্টায় ১৯২৭ সালের বন আইন (সংশোধনী-২০০০) এর ধারায় মামলা করেন। হয়েছে বলেও জানায় মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানায় মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গির আলম জানায়, একদল হরিন শিকারী বনের হরিন শিকার করে উপকুলে এনে তা বিক্রি করছে এমন গোপন সংবাদ আসে মোংলা থানা পুলিশের কাছে। সংবাদের সুত্রধরে চাদঁপাই রেঞ্জের চিলা ইউনিয়নের বালুর মোড় এলাকায় অভিযান চালায় থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, এ এস আই সাধন বিশ্বাস ও এস আই অমিতের নেতৃত্বে একটি পুলিশের টিম। মোংলা-জয়মনি মেইন সড়ক দিয়ে দুইটি মটরসাইকেলে করে ব্যাগ ভর্তি হরিনের মাংস নিয়ে যাচ্ছিল ৪ পাচারকারী। পুলিশের টহলদল দেখে গাড়ী নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোটরসাইকেলসহ তাদের হাতে-নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। এরপর তল্লাশী করে ব্যাগের ভিতরে থেকে ২৫ কেজি হরিনের মাংস,৪ হরিন শিকারীকে আটক করে এবং তাদের ব্যবহৃত ২টি মটরসাইকে জব্দ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..