বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

মোবাইল ক্রয়ে সুদবিহীন সর্বোচ্চ ৮ হাজার টাকা ঋণ পাবে ইবি শিক্ষার্থীরা।

ফারহানা নওশীন তিতলী
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৪০৪ ০০০ বার

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দিতে বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশন ‘সফটলোন’ নীতিমালা ঘোষণা করেছে।

শনিবার (১২ ডিসেম্বর) ‘সফটলোন’ অনুমোদন কমিটির ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, মহামারী করোনা পরিস্থিতির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড ডিভাইস স্মার্ট ফোন ক্রয়ের জন্য সুদবিহীন ঋণ প্রদান কর্মসূচী আওতায় ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর নাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রেরিত হয়েছে। তাদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত ‘সফটলোন’ নীতিমালা গ্রহণ করেছে। নীতিমালার বিষয়গুলো হলো- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে আবেদনকারী একজন শিক্ষার্থী ‘সফটলোন’ এর সর্বোচ্চ ৮ হাজার টাকা ঋণ গ্রহণ করতে পারবেন।

এছাড়া ঋণ গ্রহণে আগ্রহী শিক্ষার্থীকে তার ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি ২০২১ এর মধ্যে ঋণের অর্থ প্রদান করা হবে। ঋণ গ্রহণকারী শিক্ষার্থীকে ১০ ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যে স্মার্টফোনটি ক্রয়ের ভাউচারটি ‘সফটলোন’ অনুমোদন কমিটির সদস্য-সচিবের নিকট জমা দিতে হবে। ঋণগ্রহণকারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে ৪টি সমান কিস্তিতে বা এককালীন শুধুমাত্র আসল অর্থ পরিশোধ করতে হবে। ঋণ এর সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোন ট্রান্সক্রিপ্ট ও সাময়িক বা মূল সনদ ইস্যু করা হবে না জানা গেছে।

এ বিষয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহের সভাপতিগণকে তাদের নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদেরকে জানানোর জন্য ইমেইলে অনুরোধ জানানো হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হবে বলে ‘সফটলোন’ অনুমোদন কমিটির আহ্বায়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..