রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

মোবাইল গেমস বানালো বশেমুরবিপ্রবি শিক্ষার্থী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৭৬৯ ০০০ বার

মোবাইল গেমস বিনোদনের অন্যতম মাধ্যম। বর্তমানে এমন তরুণ খুঁজে পাওয়া যাবে না যে স্মার্টফোনে গেমস খেলে না। তেমনই একটি মোবাইল গেম বানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী জয়নুল আবেদীন রাসেল।

গেমটির নাম দ্যা রেড বল (The Red Ball)। যার ট্যাগ লাইন The Red Ball: Run and Survive। গেমটি টু-ডি প্লাটফর্মের আর্কেড গেম, যেখানে সাধারনত একটা বল থাকবে, সেটিকে দিয়েই সব অভিযান বা লেভেল পরিচালনা করতে হবে।

এ গেম তৈরির উদ্দেশ্য নিয়ে রাসেল বলেন, “বাংলাদেশে যেহেতু গেমিং এ তেমন কোনো প্লাটফর্ম নেই কিন্তু সারা বিশ্ব এই শিল্পকে কাজে লাগিয়ে বিলিয়ন ডলার আয় করছে। যখন দেখলাম এক্টিভেশন, ইউবি আই সফট, রকস্টার এর মতো কোম্পানি গেমস থেকে বিলিয়ন অর্থ উপার্জন করছে, সেখান থেকেই আমি নতুন এই সেক্টরে কাজ করতে চাইছিলাম।

ছোট থেকেই গেমস খেলতে ভাল লাগতো, আর এটিকে নিয়ে কিছু করা যায় কিনা সেটি থেকে মূলত আমার এই গেম তৈরি করা। পড়ালেখার পাশাপাশি প্রোগ্রামিং করতাম, ভিন্ন সাব্জেক্টে পড়েও নিজের প্রোগামিং দক্ষতা বাড়িয়েছি। তাই গেমসটি তৈরিতে প্রায় ২০-২৫ দিনের মত লেগেছে।”

দ্যা রেড বল এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাসেল বলেন, “গেমটি যেহেতু আর্কেড তাই এটি আপাতত আন্ডার ১৯ এ (অর্থাৎ ১৯ বছরের নিচের থেকে শুরু করে শিশু পর্যন্ত) সীমাবদ্ধ। আপাতত এই গেম এর ২০ টি লেভেল রয়েছে, পরবর্তী আপডেটে আরো লেভেল যুক্ত হবে। যেমন তু্ষার এর দেশে, মরুভূমিতে মিশন ইত্যাদি। ভবিষ্যৎ এ থ্রি-ডি গেম নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। এছাড়াও বাংলাদেশে গেম সেক্টর নিয়ে কাজ করতে চাই।”

প্রসঙ্গত, দ্যা রেড বল গেমটি নকিয়ার বাউন্স গেম থেকে অনুপ্রাণিত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..