শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

যথাযোগ্য মর্যাদায় নোবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

মোঃ আজহারুল হক, নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৭৪৮ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার (১৫ আগস্ট ) সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। পরে সকাল ১১ টায় শোক র‌্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। এসময় বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, হলসমসূহ, বিভিন্ন সংগঠন ও পরিষদের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি নিয়ে ডকুমেন্টারি, আলোকচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের চেয়ারম্যান বিপ্লব মল্লিকের সঞ্চালনায় ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘বাঙালির জন্য বেদনাবিধুর এই দিনটি শোকের এবং কষ্টের। ১৫ই আগস্টের এই কালরাতে আমরা হারিয়েছি বাঙালি জাতির শ্রেষ্ঠ সম্পদ, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, দুই পুত্রবধু সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসেরসহ আরও অনেককে। কতিপয় বিপথগামী সেনা সদস্য এবং দেশের স্বাধীনতা বিরোধী বিশ্বাসঘাতকরা ইতিহাসের নৃশংসতম এই খুনের সাথে জড়িত ছিল। উপাচার্য আরও বলেন, বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন অনেক বড় ছিল। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কিন্তু তাঁর যে স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেছে সেটা তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বার্থক করে তুলেছেন। আজকের এই শোকের দিনে আমাদের অঙ্গিকার হোক ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধশালী বাংলাদেশ। আমরাও মাননীয় প্রধামন্ত্রীর সাথে একাত্ম হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যে যার অবস্থান থেকে এগিয়ে আসবো।’ বক্তব্যে উপাচার্য জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন।

অন্যদের মাঝে সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাজনুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার, ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান, আইআইএস এর পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম নিজামউদ্দিন চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবা উদ্দীন পলাশ, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক মোহাম্মদ ফয়সল, কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন টিটু চন্দ্র দাস, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফারজানা রহমান ও রিয়াদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলসমূহের প্রভোস্ট, দপ্তরসমূহের পরিচালক, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

উল্লেখ্য, আজ বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং বেলা ২টায় এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এবং শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারাসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..