বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

যথাযোগ্য মর্যাদায় বশেমুরবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

এস এম মানিক, বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৩৪ ০০০ বার

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

১৫ আগস্ট, ২০২২ বিকেল ৪.৩০টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। আলোচনা সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ।

প্রধান আলোচক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বঙ্গবন্ধুর কুটনৈতিক দর্শন ও আজকের বাস্তবতা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ধারণ করতেন বিশ্বের সকল ধর্মের ও বর্ণের লোক স্বাধীনভাবে বাস করার অধিকার রাখে, তিনি চেয়েছিলেন একটি শোষণমুক্ত পৃথিবী। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কুটনৈতিক ভাবনা ছিল অত্যন্ত শক্তিশালী, বঙ্গবন্ধুর প্রতিটি কুটনৈতিক ভাবনা বর্তমান আন্তর্জাতিক বিষয়ের সাথে প্রাসঙ্গিক। বঙ্গবন্ধু জোট নিরপেক্ষর পক্ষে ছিলেন।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত জনগণের কন্ঠস্বর। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীন করে দিয়ে যাননি তিনি আমাদের দিয়ে গেছেন তাঁর দর্শন। তিনি বলেন, জাতির পিতা আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন আর তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন আমরা আত্ম উপলব্ধি করি এবং দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি।

এর আগে সূর্যদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয় এবং সকাল থেকে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। দুপুর ১২.৩০ ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে জাতির পিতার সমাধিসৌধ মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং দুপুর ২.৩০টায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়র কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়েসর সিনিয়র ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানসমূহে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..