বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

যবিপ্রবিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল রোভার স্কাউট

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩২ ০০০ বার

২০ ডিসেম্বর বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউটসের যাত্রা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শেষে শপথ বাক্য পাঠের মাধ্যমে যবিপ্রবিতে সংগঠনটির যাত্রা শুরু হলো।

কেন্দ্রীয় খেলার মাঠের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে যবিপ্রবির রোভার স্কাউটসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। যখন তুমি কোনো সংগঠনের অধীনে শপথবদ্ধ হবে, তখন তোমাকে অবশ্যই সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পড়াশোনার ও গবেষণার জায়গা নয় বরং একজন আলোকিত মানুষ হওয়ার জায়গা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. আনিসুর রহমান, যবিপ্রবি রোভার স্কাউটের সহ সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা দপ্তরের উপপরিচালক আবু হানিফ, খুলনা বিভাগীয় রোভার স্কাউট প্রতিনিধি অধ্যাপক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যবিপ্রবির শরীর চর্চা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ।

সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তাঁবুবাস ও দীক্ষা গ্রহণ শেষে আলোচনা সভার মাধ্যমে সমাপনী হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..