বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

যবিপ্রবিতে দুই দিনব্যাপী শুরু হতে যাচ্ছে বৈশাখী মেলা ও লোকসংস্কৃতি উৎসব

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৫০৪ ০০০ বার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪ ও ২৫ শে বৈশাখ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বারের মতো বৈশাখী মেলা ও লোকসংস্কৃতি উৎসব ।

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরামর্শ অধিদপ্তরের প্রধান পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের কাছে অনুষ্ঠানটির সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,

আগামী ২৪ ও ২৫ শে বৈশাখ ১৪৩১; ইংরেজিতে ৭ ও ৮ মে, ২০২৪ বৈশাখী মেলা ও লোকসংস্কৃতি সংস্কৃতি উৎসব এর আয়োজন করতেছি যবিপ্রবিতে। এই উপলক্ষে আমরা বিভিন্ন শিক্ষার্থীদের উৎসাহ মূলক সাড়া পাচ্ছি। এই বৈশাখী মেলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা রয়েছে তারা বেশ কিছু স্টল দেওয়ার আবেদন করেছে আমরা সেটা যাচাই বাছাই করে স্টল বরাদ্দ করেছি। মেলাতে বিভিন্ন রকমের পণ্য ও খাবারের জন্য ২৫টি স্টল বরাদ্দ থাকবে। এছাড়াও আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে গ্রামীণ খেলাধুলার ব্যবস্থা লাঠি খেলা, যাত্রা, লোকগান, লোকসংগীত, নিত্য পরিবেশন। মেলার বিশেষ আকর্ষণ যাত্রাপালার ব্যবস্থাও রয়েছে। বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসে বৈশাখী মেলাতে পারফরম্যান্স করবে। তার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যরাও এখানে পারফর্ম করবেন। সবকিছু মিলিয়েই আমি আশা করছি আবহাওয়া পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে একটি সুষ্ঠু সুন্দর বৈশাখী মেলা উপভোগ করতে পারব।

 

এছাড়াও তিনি আরো বলেন, এই তীব্র তাপমাত্রার কারণে অনুষ্ঠানটি বিকেলের দিকে করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মূলত বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত কর্মসূচি গুলো চলমান থাকবে।

সামনের দিনগুলোতে যদিও কিছুটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর উপর ভিত্তি করে প্রোগ্রামটিকে যদি রি-অ্যারেঞ্জ করার প্রয়োজন হয় সেটিও আমরা করব। প্রয়োজনে প্রোগ্রাম এর কোন কোন অংশ যদি ইনডরে করতে হয় সেটিরও আমাদের বিকল্প ব্যবস্থা রয়েছে।

 

আমাদের বৈশাখী মেলাতে যদি প্রতিকূল পরিস্থিতিও আসে আবহাওয়াগত কারনে সেটিকে আমরা মোকাবেলা যেভাবে পারি প্রোগ্রামটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আবহাওয়ার পরিস্থিতির উপর বিবেচনা করে আমাদের সেই সিদ্ধান্তগুলো আমরা যথাসময়ে জানিয়ে দিব। এ বছরই প্রথম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে এবং এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই আশাই ব্যক্ত করেন ড. অভিনু কিবরিয়া ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..