বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

যবিপ্রবি শিক্ষার্থীকে নির্যাতন, অভিযোগের তীর ছাত্রলীগের বিরুদ্ধে

যবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩২ ০০০ বার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সভাপতির সামনে লুঙ্গি পরিহিত অবস্থায় চলাচল ও সালাম না দেয়ায় তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। নির্যাতনের পর ওই শিক্ষার্থী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহীদ মসীয়ূর রহমান (শ.ম.র.) হলের ৩০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

 

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী থানায় সাধারণ ডায়েরি ও হলের প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করেছেন। নির্যাতনের শিকার মো. মাঞ্জুরুল হাসান বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

 

এদিকে ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, সভাপতি সোহেল রানার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় লুঙ্গি উঁচু করে যাচ্ছিল সেই শিক্ষার্থী। তাকে বুঝিয়ে এ কাজ না করার জন্য বলা হলে এক পর্যায়ে তর্কের সৃষ্টি হয়৷ তাকে বেধড়ক মারধর এর ঘটনাও অস্বীকার করেন তারা।

 

এ বিষয়ে বিস্তারিত জানতে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রাবাসে কোনো শিক্ষার্থীকে মারধর করা হয়নি। রাতে কিছু ছেলে আমার রুমের সামনে জুনিয়রদের সঙ্গে তর্ক করলে তাদের বুঝিয়ে যার যার কক্ষে পাঠিয়ে দেয়া হয়। কাউকে মারধর করা হয়নি। আর যারা বিশৃঙ্খলা করছিল তারা ছাত্রলীগের কোনো পদধারী নেতা নয়। ক্যাম্পাস রাজনীতির গ্রুপিংয়ের বলি হয়ে আমাকে দোষারাপ করা হচ্ছে।

এ বিষয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. তানভীর ইসলাম বলেন, ঘটনা শুনে আমি এবং আমার সহকারী প্রভোস্ট নিয়ে হলে আসি এবং সব পক্ষের সাথে বসে আলোচনা করে ভুক্তভোগী শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তিনি আরও বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করে হলে যারা বহিস্কৃত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..