বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

রবির কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে জ্বীম-মনির

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৫৩৫ ০০০ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুম্মাতুল নাঈম জ্বীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আব্দুল্লাহ আল মনির। সোমবার (২৫ মার্চ) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ আয়োজিত মিলন মেলা অনুষ্ঠানে এ কমিটি অনুমোদন করা হয়েছে।

 

কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতিতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভাপতি মোঃ জুম্মাতুল নাঈম জ্বীম বলেন,এটি আমাদের প্রাণের সংগঠন। এই সংগঠনটিকে সামনে এগিয়ে নেবার জন্য সকলের একান্ত সহযোগিতা কাম্য।  সংগঠনের প্রত্যেকেই সার্বিকভাবে সহযোগিতা করবে শিক্ষার্থীদের। সেইসাথে সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি যাতে এই সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আশা করি সবাই পাশে থেকে সাহায্য সহযোগিতা করবেন।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মনির বলেন, আমরা যদি সকলে এক হয়ে কাজ করতে পারি তাহলে  আমাদের জেলার শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীবান্ধব সুযোগ-সুবিধা তৈরি করতে পারবো। সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে, এছাড়া প্রতিবছর বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে আমাদের সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।যা হবে শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে। আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে সংগঠনটির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সেবা দেওয়া। প্রতিবছর আমাদের কুড়িগ্রাম জেলা থেকে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেন বিশ্ববিদ্যালয়ে , এতে অনেকেরই আবাসন সমস্যা এবং ভর্তি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনার  প্রয়োজন হয়। আশা করি এই সমস্যার এখন থেকে সমাধান হবে।তাই “জাগো বাহে কোনঠে সবাই ” এই স্লোগানকে সামনে রেখেই আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..