মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর হলেন ড. মো: ফখরুল ইসলাম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১২ ০০০ বার

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো: ফখরুল ইসলাম।

 

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী ড. মো: ফখরুল ইসলামকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।

 

এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব বরুণ চন্দ্র রায়কে। উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এবারই প্রথম বিশ্ববিদ্যালয়টি পেয়েছে পূর্ণ প্রক্টর।

 

নবনিযুক্ত প্রক্টর ড. ফখরুল ইসলাম তাঁর অনুভূতি জানিয়ে বলেন, মাননীয় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন, আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারবো।

 

এ বিষয়ে রবি উপাচার্য প্রফেসর ড. শাহ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদসমূহ পূর্ণরূপ লাভ করছে। আমরা বলেছিলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর কর্মরত শিক্ষকগণই ক্রমান্বয়ে অধ্যাপক পদে বৃত হবেন, ইতোমধ্যে পদোন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ এবং আমাদের জাতির পিতার আদর্শকে অঙ্গীকার করে যুগোপযোগী শিক্ষাধারা প্রবর্তন আমাদের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..