বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথম কমিটির নেতৃত্বে ডলফিন-তুহিন 

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯০ ০০০ বার

বাংলাদেশ ছাত্রলীগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুক ডলফিন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান তুহিন।

 

সোমবার (২৬ ফেব্রুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আগামী ১বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন অনিক ঘোষ, জাফর হোসেন, আলমগীর কবির, জাহিদুল ইসলাম সিরাত, নন্দরাজ রায়, মোঃ মাহমুদুর রহমান রাকিব, সুদেব কুমার, জাবির মাহমুদ দিহান, আবু হোরায়রা হিমেল।

 

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে জাহিদুর রহমান হিমেল, মোঃ সুমন হাসান, ইস্কান্দার মির্জা, শামসুজ্জামান, সোহান শেখ, মুহতাসিম ফুয়াদ দায়িত্ব পালন করবেন।

 

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রুকাইয়া ইসলাম সুস্মিতা, হাবিবা আক্তার জয়া, মেহেদী হাসান, হাবিবা আক্তার কামনা, ফাহমিদা আলী পুষ্পিতা, আব্দুর রহমান ফাহিম রয়েছেন।

 

নবনিযুক্ত সভাপতি ওমর ফারুক ডলফিন বলেন,

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে কাজ করে যাচ্ছেন তার তুলনা হয়না। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে সেই উন্নয়নের সারথী করেছে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রতি। সেই সাথে দায়িত্ব প্রাপ্ত সকলের প্রতি শুভকামনা এবং আমাদের উপাচার্য স্যার, সকল শিক্ষকগণকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই।

 

 

সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুহিন বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস সুদূরপ্রসারী। আমাকে যে মহান দায়িত্ব দেওয়া হয়েছে সকলকে সাথে নিয়ে সে দায়িত্ব যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সুযোগ কাজে লাগিয়ে দৃঢ় এবং শক্তিশালী হবে আমাদের সংগঠন। জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করতে সম্মিলতভাবে কাজ করব।

 

 

উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভার প্রায় সাড়ে ৪মাস পর কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..