বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৫৪০ ০০০ বার

উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) অর্থনীতি বিভাগের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যকাডেমিক ভবন-৩ এর উদয়ন কনফারেন্স হলে ২০২৩-২৪ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করতে বিভাগটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে ফ্রেশার্স ওরিয়েন্টেশন।

 

বিভাগের প্রভাষক ইসরাত জাহানের সঞ্চালনায় ও বিভাগের চেয়ারম্যান বিজন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক ও প্রত্যেক বর্ষের একজন করে প্রতিনিধি বক্তব্য রাখেন।

 

এসময় শিক্ষকগণ নবাগত শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ, মেধার চর্চা এবং নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে নানা পরামর্শ দেন। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের বিভাগে পঠিত পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, গ্রেডিং সিস্টেম, রেজাল্ট, কারিকুলার, কো-কারিকুলার, একস্ট্রা কারিকুলার একটিভিটিজ, নিজেকে নতুন জায়গার সাথে মানিয়ে নেওয়াসহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিশদ ধারনা প্রদান করেন।

 

বিভাগের চেয়ারম্যান বিজন কুমার নবাগতদের হেমন্তের শুভেচ্ছা জানিয়ে একটি স্লোক বলেন, যে শ্রদ্ধাবান ব্যক্তি কেবল জ্ঞান লাভ করে। তিনি জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিয়ে মহানবী (সঃ)এর একটি উক্তি বলেন, যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদুর চীন পর্যন্ত যেতে হবে। বিভাগের আদর্শ হিসেবে তিনি বলেন, দেশপ্রেম, মানবিকতার চেতনাকে ধারণ করে রবীন্দ্রনাথের আদর্শকে পাঠনের মাধ্যমে গবেষণা করা ও শিক্ষার্থীদের সেই আদর্শে তৈরী করা। তিনি আরো বলেন, কারিকুলাম এমন ভাবে সাজানো হয়েছে যেন শিক্ষার্থীরা গ্রাজুয়েট হয়ে বর্তমান প্রতিযোগিতামুলক বিশ্বতে টিকতে পারে ও দক্ষ মানুষ হিসেবে বাংলাদেশকে সেবা করতে পারে। ‘অর্থনীতি বিভাগকে যদি একটি ফুলের সাথে তুলনা করা হয় তবে প্রতিটি শিক্ষার্থী সেই ফুলের একেকটি পাপড়ি আর প্রতিটি শিক্ষক একটি বৃন্ত’।

 

এর আগে শুরুতে জাতীয় সংগীত, বিভাগটির বিগত দিনের কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভাগটির সকল শিক্ষক, বিভিন্ন বর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ উপস্থিতিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..