বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে দৈনিক সমকালে অপপ্রচারের বিরুদ্ধে  শিক্ষক সমিতির প্রতিবাদ

মেহেদী হাসান রবিবা প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ৪৭৭ ০০০ বার

গত ৩০ এপ্রিল দৈনিক সমকাল পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগ’ শীর্ষক একটি ভিত্তিহীন, অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতিতে উল্লেখ করা হয়, দৈনিক সমকালের মতো একটি জাতীয় দৈনিকে তথ্য-উপাত্ত যাচাই বাছাই না করেই উপাচার্যের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা   করা হয়েছে, যা নিন্দনীয় । রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু  পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিরোধী একটি কুচক্রীমহলের ইন্ধন ও প্ররোচনায় এসব করা হচ্ছে বলে মনে করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজমকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার মধ্য দিয়ে দৈনিক সমকাল প্রকারান্তরে  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ।

সুনির্দিষ্ট কোন উদ্ধৃতি ও প্রমাণক ব্যতীত এমনতর অভিযোগ জাতীয় গণমাধ্যমে প্রকাশকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে, এবং পত্রিকার এহেন তৎপরতাকে অপ্রত্যাশিত,  অনভিপ্রেত ও হতাশাব্যাঞ্জক  আখ্যা দেন। তারা জাতীয় গণমাধ্যমের নিকট  আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। একইসঙ্গে শিক্ষক সমিতি দৈনিক সমকাল কর্তৃপক্ষকে অসত্য সংবাদ প্রকাশের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনার দাবি  জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..