বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থী মারধরের অভিযোগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪৪৫ ০০০ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে নানা গুঞ্জন। ঘটনাটি নিয়ে ফেসবুকে একাধিক শিক্ষার্থী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

গতকাল (১১ জুলাই) রাত আনুমানিক ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ সংলগ্ন বিসিক বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

 

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ভুক্তভোগী শিক্ষার্থী ওমর ফারুক সরকার নিজেকে সাধারণ শিক্ষার্থী দাবি করে বলেন,

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের একটি প্রোগ্রাম নিয়ে আমরা বিসিকে কথা বলছিলাম। এর মধ্যে আজিম চৌধুরী এবং কয়েকজন সিনিয়র ভাই একটি বিষয়ে আলোচনার জন্য আসেন। একপর্যায়ে ছাত্রলীগের সহ-সভাপতি আবু জাফর ভাইয়ের সাথে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে আজিম তর্কাতর্কি শুরু করেন। আমি জাফর ভাইয়ের সাথে থাকায় ওর (আজিম) রাগ কন্ট্রোল করতে না পেরে, জাফর ভাইকে না মারতে পেরে আমাকে মারে।

 

বিষয়টি নিয়ে ছাত্রলীগ কর্মী আজিম চৌধুরী বলেন, প্রথমে তর্কাতর্কি হয়। আমি সেভাবে মারতে যাইনি। ওই (ওমর ফারুক সরকার) প্রথমে এসে রীতিমতো আমার শার্টের কলার ধরে ফেলে। আমি আত্মরক্ষার্থে তাকে পেছনের দিকে ঠেলে দিয়েছি। তিনি উল্টো অভিযোগ করে বলেন, ওরা এমন ভাবে ঘটনাটা সাজিয়েছে যেন আমরাই ওদের মারতে গিয়েছি।

 

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুহিন, দুজনেই ছাত্রলীগের কর্মী দাবি করে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বন্ধের বিষয়ে আলোচনা করছিলাম। কথার মধ্যেই সহ-সভাপতি  জাফর ভাই, একটি কথা বলে ওঠেন। আজিম সেটা প্রমাণ করতে বললে, আজিমকে মারতে যান। আজিমও এক পর্যায়ে এগিয়ে আসলে ওমর ফারুক আজিমকে মারতে হাত বাড়ান। সিনিয়ররা মাঝে থাকায় হাত আজিমের কাছ পর্যন্ত পৌঁছায় না। পরে আজিম ওমর ফারুককে একটি চর মারেন।

 

 

এবিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফখরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত আকারে দেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..