বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪৪০ ০০০ বার

পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্‌ আজম।

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন প্রফেসর ড. মো: শাহ্‌ আজম।

 

পদত্যাগপত্রে প্রফেসর ড. মো: শাহ্‌ আজম উল্লেখ করেন যে, ‘আপনার আদেশক্রমে আমাকে গত ৭ ডিসেম্বর ২০২২ তারিখে ৩৭.০০.০০০০.০৭৯.৯৯.২৪১.১৮.৩৫৫ নং স্বারকের পত্রের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিলো এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম এবং আমার পূর্বতন কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক পদে প্রত্যাবর্তন করছি।”

 

পদত্যাগপত্রে আরো উল্লেখ করেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। শিক্ষা ও গবেষণায় উপযুক্ত পৃষ্ঠপোষণা পেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার বিস্তার ও গবেষণায় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। আশা করি বিশ্ববিদ্যালয়টি আপনার পৃষ্ঠপোষণা অর্জনে সমর্থ হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা।  বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।’

 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: শাহ আজম ২০২১ সালের ৭ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..