বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

রাঙ্গাবালীতে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সোহাগ’কে সংবর্ধনা প্রদান

নেছার খান, রাঙ্গাবালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪১৪ ০০০ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ কে সাংগঠনিক সম্পাদক করায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা।

৯ই ডিসেম্বর রোজ বুধবার বিকেল ৩:০০ ঘটিকায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়।

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অংশ নেন রাঙ্গাবালী উপজেলার সর্বস্তরের জনগণ এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে রাঙ্গাবালী উপজেলা যুবলীগের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচছা জানান এবং পর্যায়ক্রমে রাঙ্গাবালী উপজেলাধীন সকল ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন, সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ কে।

উৎসবমুখর পরিবেশে উপজেলা যুবলীগের উদ্যোগে বাহেরচর বাজারে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ।
এর আগে অভ্যর্থনা জানিয়ে আনন্দ মিছিল করে অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ কে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে আসেন রাঙ্গাবালী উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির তালুকদার সভাপতিত্ব করেন , এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলওয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আরিফুজ্জামান রনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা যুবলীগের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হাসান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাথির মোহাম্মদ রেশাদ সহ রাঙ্গাবালী উপজেলার সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিগন বক্তব্য রাখেন।

পটুয়াখালী জেলার কৃতি সন্তান অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ এর আগেও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..