বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

রাজধানীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে যুবক নিহত

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৭৬১ ০০০ বার

রাজধানীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

রাজধানীর আশিয়ান সিটি এলাকায় গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাতে র‍্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ ঐ যুবক নিহত হয়।নিহত যুবকের নাম রিপন হাওলাদার (৩৫)।

র‍্যাব বলছে,নিহত যুবক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিপনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাবের ভাষ্যমতে, গতকাল রাতে র‍্যাব-১-এর টহল দলের কাছে খবর আসে, আশিয়ান সিটি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ীরা জড়ো হয়েছেন। এই খবরের ভিত্তিতে দিবাগত রাত দেড়টার দিকে র‍্যাবের টহল দল রাজধানীর আশিয়ান সিটি এলাকায় যায়।

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন। এ সময় র‍্যাব ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বেশ কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবিনিময় হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে র‍্যাব ঘটনাস্থলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ যুবকের পরিচয় শনাক্ত করেন।এরপর তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে ও পাল্টাপাল্টি ধাওয়ার সময় র‍্যাব-১-এর একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..