মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

রাণীশংকৈলে নাসিরুল নির্যাতন মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭৬ ০০০ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলামকে (২২)গত (২০ সেপ্টেম্বর) সোমবার বিকালে করিমুল ইসলাম ও তার পরিবারের লোকজন নাসিরুলকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে, এতে নাসিরুল মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, এ খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরুলকে উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপরও অবস্থার আরও অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল থেকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

এ ঘটনায় রানীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী খলিলুর রহমান পিতা মনিরুজ্জামান, গ্রাম ভাংবাড়ি মামলা নং ০৭ তাং২৪/০৯/২১ইং, এজাহারভুক্ত আসামি ৫জন ধারা ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৫/ ৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধৃত আসামি শাশুড়ি সেলিনা আক্তার, অবশিষ্ট আসামীগন পলাতক।

ঘটনার বিবরণে জানা যায়, এ উপজেলার ভাংবাড়ি গ্রামের দক্ষিণপাড়া খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলাম (২২) একই গ্রামের করিমুলের মেয়ে কেয়ামনি (১৮) সাথে প্রেম সম্পর্ক করিয়া উভয়ে বিবাহ করেন এরপর শশুড়বাড়ি বউয়ের সঙ্গে দেখা করতে গেলে নাসিরুলকে রশি দিয়ে গাছে বেঁধে শাশুড়ি সহ শশুরবাড়ির লোকজন তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে অনেকে ভিডিও শেয়ার করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ প্রেক্ষিতে থানা পুলিশ নির্যাতনকারীর শাশুড়ি কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেন।
এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রানীশংকৈল ইউএনওর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..