বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

রাণীশংকৈলে বাই সাইকেল থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৭০৭ ০০০ বার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৮ ডিসেম্বর সোমবার বাচোর ইউনিয়নের কুলিক ব্রিকস ভাটায় কর্মরত শ্রমিক মলিন চন্দ্র রায় ডিকা’র (৩৫) নামে এক ব্যক্তি বাই সাইকেল থেকে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।মলিন উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর গ্রামের খরগো মহন চন্দ্র রায়ের ছেলে।

থানা ও স্থানীয় সুত্রমতে জানা গেছে কুলিক ব্রিকসের শ্রমিক মলিন ভাটায় কাজ করার সময় বুকে ব্যথা অনুভব করলে সাইকেল যোগে পাশ্ববর্তী মীরডাঙ্গী বাজারে ওষুধ কেনার জন্য রাওয়া দেয় পথিমধ্যে সাইকেল থেকে সে পড়ে যায়।

শ্রমিক মলিনকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় মধুয়াবাড়ি গ্রামের লোকজন রানীশংকৈল ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে। ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে মৃত অবস্থায় পেয়ে রাণীশংকৈল থানায় খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেন।

মলিনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃত মলিনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য করার জন্য থানা পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাই সাইকেল থেকে পড়েই মলিনের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাঁর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..