বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

রুয়েটে নানা আয়োজনে পালিত হলো ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মু.তামিম সিফাতুল্লাহ, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২১ ০০০ বার

দেশের অন্যতম সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।মঙ্গলবার নানা আয়োজনে পালিত হলো এই বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

২০০৩ সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় টি।দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসাবেও পরিচিত।মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এরপর অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী, ভার্চুয়াল প্লাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণে Poster Presentation and Innovation Project Idea Contest অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনে সৌন্দর্য বর্ধন ও লাইটিং করা হয়।এছাড়াও বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, বিশ্ববিদ্যালয় দিবস-২০২০ উদযাপন কমিটির সভাপতি এবং পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, প্রফেসর ইকবাল মতিন, ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. জহুরুল ইসলাম সরকার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ড. মিয়া জগলুল সাদত, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস.এম জহুরুল ইসলাম, রুয়েট কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, রুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দূল্লাহ আল মামুন শুভ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..