শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

রোজিনা ইসলামকে মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

অংগ্য ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৮০৭ ০০০ বার

সারাদেশে সাংবাদিক নির্যাতন, খুন, গুম, মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদ ও ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল এবং বিনা শর্তে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন খাগড়াছড়ির পেশাজীবী সাংবাদিকবৃন্দ।

বুধবার (১৯ মে) সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলাসহ বিভিন্ন উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

হামলাকারী অতিরিক্ত সচিব জেবুন্নেছাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও রোজিনা ইসলামকে মুক্তির দাবি জানিয়ে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নুরুচ্ছাফা মানিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন; খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কানন আর্চায, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাংবাদিক শাহরিয়ার ইউনুস, সমির মল্লিক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম শর্ত। গণমাধ্যমকে কুক্ষিগত করে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয়। অনুসন্ধানী সাংবাদিকতা সংবাদপত্রের প্রাণ। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা মধ্যযুগীয় বরর্বতাকে হার মানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির গোমর ফাঁস করার কারণে দুর্নীতিবাজ কর্মকর্তারা রোজিনা ইসলামকে নিপীড়ন করেছে। তাকে ৫ ঘন্টা আটকে রেখে যেভাবে নির্যাতন করেছে তা ফৌজদারি অপরাধের সামিল। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবী জানানো হয় মানববন্ধনে।

সাংবাদিক নেতারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন,‘ ১৯২৩ সালে নীপিড়নমূলক আইন সাংবাদিককেরদ কন্ঠ রোধ করা যাবে না। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনসহ নীপিড়নমূলক সকল আইন বাতিলের দাবি জানান তারা। মানববন্ধনে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্যাতনকারী কর্মকর্তাদের বিচার ও শাস্তি দাবি করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..