শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে কুমিল্লার লালমাইতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

নাফিউ জামান, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৫৭৪ ০০০ বার

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম’কে সচিবালয়ে হেনস্তা ও তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে লালমাই প্রেসক্লাব।

বুধবার (১৯ মে) বিকেল ৪ টায় লালমাই উপজেলার বাগমারা বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

লালমাই প্রেসক্লাব সভাপতি শাহজাহান মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন লালমাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, দপ্তর সম্পাদক কাজী মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ , সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ মোঃ জাফর, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন অপু, শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমান, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, লালমাই উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জাগো লালমাই নিউজের বার্তা সম্পাদক গাজী মামুন, আজকের লালমাই নিউজের বার্তা সম্পাদক নাফিউ জামান নাফিজ, লালমাই বার্তার স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন, কুমিল্লার সময় নিউজের লালমাই প্রতিনিধি আফজাল রনি, দৈনিক একুশে সংবাদ পত্রিকার লালমাই প্রতিনিধি অরুন কৃষ্ণ পাল, কুমিল্লার সময় নিউজের প্রতিনিধি তমাল বনিক, শাফায়েত হোসেন, জাকারিয়া, নাজমুল হাসান শান্ত প্রমুখ।

এসময় লালমাই প্রেসক্লাব সভাপতি শাহজাহান মজুমদার তাঁর বক্তব্যে বলেন, রোজিনা ইসলাম একজন সৎ, মেধাবী ও সাহসী সাংবাদিক। স্বাস্থ্যখাত নিয়ে নিউজ করার কারণে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার রোষানলে পড়েছেন। আমরা সাংবাদিক সমাজ থেকে এর তীব্র নিন্দা জানাই। একইসাথে অনতিবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, করোনাকালে রোজিনা ইসলাম দুর্নীতির একের পর এক চিত্র তুলে ধরছেন, সেই সময়ে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু মিথ্যা মামলা দিয়ে দুর্নীতি ঢেকে রাখা যাবে না। অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশ্বর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহার করে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..