শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

লাইভে এসে আত্মহত্যার চেষ্টা নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

শর্মিষ্ঠা ভট্টাচার্য, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮০ ০০০ বার

জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ক্লাস প্রতিনিধি শামীম সিদ্দিকী নামক এক শিক্ষার্থীর। অভিযোগ উঠেছে একই বিভাগের শিক্ষক ড. শেখ মেহেদি হাসানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় ফেইসবুক লাইভে এসে জন্মপরিচয় নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ জানিয়ে ঘটনার ব্যাখ্যা করে ১০ টি ঘুমের ঔষধ খায় সেই শিক্ষার্থী। বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীর সহপাঠীরা ত্রিশালের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।
ঘটনার খবর পেয়ে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র পরামর্শক ড. তপন কুমার সরকার, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও সিকিউরিটি অফিসার।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. শেখ মেহেদি হাসান বলেন, এটা চক্রান্ত। এমন কিছু আমি করিনি।
বিভাগটির প্রধান অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হুদা বলেন, আগে শিক্ষার্থীকে সুস্থ করে তুলি পরে অন্য বিষয় নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া যাবে।

আত্মহত্যা চেষ্টা এবং শিক্ষকের এমন কর্মকান্ডের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, প্রথমে আমরা আমাদের শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করে সুস্থ করে তুলি।এরপর এর বিষয়ে শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাইভে এসে শিক্ষার্থী‌ অভিযোগ করে বলেন, তার বাবা কি করেন, পদ কি। বয়স কতো। আর সবশেষে তার জন্মের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি ছাত্র রাজনীতি করে এই বিভাগে লাভ হবে না বলেও মন্তব্য করার অভিযোগ এই শিক্ষকের বিরুদ্ধে।

এর আগে আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গেও অপমান করে কথা বলার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।
শিক্ষক হওয়ার জন্যে যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা না রেখে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার অভিযোগও রয়েছে ড. শেখ মেহেদি হাসানের বিরুদ্ধে।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা আক্তার বলেন, আমরা প্রাথমিক সেবা দিয়েছি। ডেঞ্জারাস অবস্থা থেকে অবজারভেশনে রাখার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্যে আমরা বলেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..