শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

শনিবার থেকে শেরপুরে সব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত জেলা প্রশাসনের

জয়নাল আবেদীন জিহান, শেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৮১১ ০০০ বার

শেরপুর জেলায় সামাজিক দূরত না মেনে চলায় শনিবার থেকে মার্কেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শেরপুর জেলা প্রশাসন।

পরবর্তী নির্দেশ না দেওয়া অব্দি আগামী শনিবার থেকে ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান ব্যতীত শেরপুর জেলার সব বিপণী প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা সংক্রমণ রোধে গঠিত জেলা কমিটির এক বিশেষ সভায় গতকাল এই সিদ্ধান্ত নেয়া হয় ।গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক ।

তিনি জীবিকার চেয়ে জীবনের গুরুত্বের কথা তুলে ধরে ব্যবসায়ীদের আবারো শর্ত মেনে ব্যবসা করার তাগিদ দেন।

সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের সাথে দীর্ঘ সময় মতবিনিময় করেন ব্যাবসায়ী সংগঠনের নেতারা। ব্যবসার লোকসানের কথা উল্লেখ করে তারা আগামী শুক্রবার পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানান।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দোকান খোলার ঘোষণার পর থেকেই ভীড় জমতে শুরু করে শহরের দোকানগুলোতে। স্বাস্থ্যবিধি না মেনেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় পণ্য বিক্রি করতে। সরকারের বিধিনিষেধ মানার উল্লেখযোগ্য কোন উদ্যোগ দেখা যায়নি দোকানগুলোয়। যার ফলে চরম ঝুঁকির সম্ভাবনা দেখা দেওয়ায় বয়বসায়ীদের নিয়ে বিশেষ সভা ডাকে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ক্রেতা ও বিক্রেতা সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে জরিমানা ও বিকেল চারটার পর দোকান খোলা রাখলে জেল-জরিমানা করা হবে। এছাড়া ঈদ বাজারে যাতে কোন শিশু না আসতে পারে বা অভিভাবকরা শিশুদের নিয়ে বাজারে না আসে তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এসব শর্তসহ সরকারি সব শর্ত অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে বলে অবহিত করেন সবাইকে।

সভায় এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনসহ শেরপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..