মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

শার্শার বাগআঁচড়া থেকে চুরি হওয়া শিশু ৩ দিন পর উদ্ধার;আটক ২

এবিএস রনি,শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৭৬ ০০০ বার

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে চুরি হওয়ার ৩ দিন পর ২৪ দিন বয়সী শিশু তাসিনকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

শিশুটি উদ্ধারের পর এসব তথ্য জানিয়েছেন শার্শা থানার ইনচার্জ বদরুল আলম।এর সাথে জড়িত থাকার অভিযোগে সালমা খাতুন (২৩) ও লুৎফর গাজী (৫৫) নামে দুজনকে আটক করা হয়। আটক সালমা খাতুন কলারোয়া সোনাবাড়ীয়া গ্রামের মিলন গাজীর স্ত্রী ও লুৎফর গাজী একই গ্রামের বাছের গাজীর ছেলে।তারা সম্পর্কে বউমা শ্বশুর।

জানাগেছে, গত ২০শে জানুয়ারী ১৫/২০ দিন আগে নাম ঠিকানা না জানা অজ্ঞাত এক মহিলা এনজিও কর্মি পরিচয় দিয়ে তাদের বাসায় গিয়ে গর্ভবতী কার্ড করে দিবে বলে প্রলোভন দেখায়।সেই মোতাবেক অজ্ঞাত সেই মহিলা আশরাফুলের বাসায় গিয়ে বুধবার সকালে ৩০ হাজার টাকা দিবে বলে তাসিনের মাতা ও দাদাকে বাগআঁচড়া বাজারে নিয়ে আসে।

এক পর্যায়ে উভয়ে নাস্তা করার জন্য বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলে প্রবেশ করলে অজ্ঞাত মহিলা তাসিনের মাতা ও দাদাকে নাস্তার টেবিলে বসিয়ে নাস্তা করায় এবং তাসিন কে নিজের কাছে নিয়ে হোটেল থেকে কৌশলে বেরিয়ে পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর হোটেলের চারপাশ এবং মেইন সড়কগুলো খোঁজাখুঁজি করেও তার সন্তানসহ ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি।

এরপর গত ২১ তারিখ থেকে শিশু তাসিমকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম শুরু করে তারা। পরে শার্শা থানা পুলিশ ও পিবিআইয়ের যৌথ প্রচেষ্টায় গত ২৩ তারিখ শনিবার সন্ধার সময় কলারোয়া সোনাবাড়ীয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়।

শার্শা থানার ওসি বদরুল আলম জানান, শিশু বাচ্চা চুরি হওয়ার পর আমরা তাকে উদ্ধারের জন্য মাঠে নামি।সাথে থাকা পিবিআইয়ের সহযোগিতায় কলারোয়া সোনাবাড়ীয়া থেকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এর সাথে জড়িত থাকার অপরাধে দুজনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..