মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

শার্শায় আমেজ বইছে শারদীয় দুর্গাপূজার

এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৭৫৭ ০০০ বার

যশোর জেলার শার্শা-বেনাপোলে বইতে শুরু করেছে শারদীয় দুর্গা পূজার আমেজ। কিছুদিন পরেই শুরু হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা প্রস্তুত কররতে মৃৎ শিল্পিরা। একই ব্যস্ততা ডেকারেটারের লোকজন সহ আয়োজক কমিটির। শরতের আগমনীতে দু:খ দৈন্য নিপীড়িত মর্ত্যলোকের মানব মাঝে মহাশক্তির অধিকারীনিরুপে আবির্ভূত হন শ্রীশ্রী মহামায়া মা দুর্গা। তখন আলোকিত হয়ে ওঠে দশদিশি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবছর শার্শা উপজেলা ব্যাপি ২৯টি সার্বজনীন দুর্গাপুজো শুরু হতে যাচ্ছে। গত ৬ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের আগমন ঘটেছে। ১০ অক্টোবর পঞ্চমীতে বোধন ঘট স্থাপন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ ঢাক ও কাসির বাজনা ছাড়াও মায়েদের কপাল সিন্দুরে রাঙানোর মধ্য দিয়ে ১৫ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপুজা। উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে-অনেক স্থানে শিল্পীরা মাটির কাজ শেষে প্রতিমা রং করার কাজ চলছে রংঙের পরে তারা পূজা নিয়ে ব্যস্ত সময় পার করবে বলে জানা যায়। বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ কমিটির শার্শা শাখার সাধারণ সম্পাদক নীল কুমার সিংহ জানান, শার্শা -বেনাপোল মিলে মোট ২৯টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শার্শা সদরে ৬টি, বাগআঁচড়া ইউনিয়নে ২টি, কায়বা ইউনিয়নে ৩টি, উলাশী ইউনিয়নে ২টি, গোগা ইউনিয়নে ২টি, পুটখালি ইউনিয়নে ৩টি, লক্ষণপুন ইউনিয়নে ২টি, বাহদুরপুর ইউনিয়নে ২টি, নিজামপুর ইউনিয়নে ৩টি, বেনাপোল পৌর সদরে ৪টি। তিনি আরও জানান, এবার কয়েকটি মন্ডপে অতিরিক্ত আকর্ষণ থাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকতে পারে। তবে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণ না আসায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করা হচ্ছে। পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক হয়েছে। তারা বলেছেন, মন্ডপ গুলোতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানায়, এবারের দূর্গা পূজায় দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শণ করতে পারে সেজন্য স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনও কঠোর অবস্থানে থাকবে। যাথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনা ও আড়ম্বরের সঙ্গে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে এ পূজাকে ঘিরে যাতে কেউ কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য প্রসাসনের দিক তিন স্তরের থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..