বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

শার্শায় এক যুবককে কুপিয়ে জখম

এবিএস রনি, শার্শা( যশোর) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৭ ০০০ বার

নির্বাচনী বিরোধের জেরে শার্শায় শাহাঙ্গীর আলম আশিক (২০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (১৯ শে ডিসেম্বর)সন্ধার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত শাহাঙ্গীর আলম আশিককে উদ্ধার করে প্রথমে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত শাহাঙ্গীর আলম আশিক শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের সিরাজুলের ছেলে।

জানা যায়, বিগত ইউপি নির্বাচন নিয়ে একই গ্রামের ঈদ্রিসের সাথে বিরোধ চলে আসছিল।এ সংক্রান্ত ইতিপুর্বে একাধিক মামলা চলমান রয়েছে।ঘটনার দিন বিকালে শাহাঙ্গীর আলম আশিক কাজ শেষে কন্দর্পপুর বাজার হতে গোড়পাড়া বাজারে আসছিলো। পতিমধ্যে গোড়পাড়া মাধ্যামিক বিদ্যালয়ের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা পিকুল, বাবু, ঈদ্রিস, আনন্দ, জালাল ও নুরুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হাতে থাকা রামদা ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।পরে তার আত্নচিৎকারে স্হানীয়রা রক্তাক্ত অবস্হায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল জানান, বিষয়টি শুনেছি। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..